শীর্ষস্থান হারাচ্ছেন শচীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এককভাবে শীর্ষে জ্যাক ক্যালিস। আইসিসির ব্যাটসম্যানদের তালিকাতেও এককভাবে শীর্ষে উঠতে চলেছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান।এখন পর্যন্ত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন ক্যালিস ও শচীন টেন্ডুলকার। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের শচীন খেলতে না যাওয়ায় শীর্ষস্থানটা এককভাবে দখল করতে চলেছেন ক্যালিস। কারণ, তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রতিটিতে এক শতাংশ করে রেটিং পয়েন্ট হারাবেন শচীন। বর্তমানে ক্যালিস-শচীন উভয়ের রেটিং পয়েন্ট ৮৮৩।আইসিসির পরবর্তী টেস্ট র‌্যাঙ্কিংয়ে শচীন দুই নম্বরে থাকবেন, এটাও নিশ্চিত করে বলা যাবে না। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের জোনাথন ট্রট খুব ভালো ব্যাটিং করলে দ্বিতীয় স্থানটি তাঁর দখলে যেতে পারে। সেক্ষেত্রে শচীন থাকবেন তিন নম্বরে। ওয়েবসাইট।