শীর্ষস্থান হারালেন শচীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকারকে যে নিচে নেমে আসতে হবে, কথাটা জানাই ছিল। সেই জানা কথাটাই কেবল বাস্তব রূপ পেল। টেস্ট ক্রিকেটের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে জ্যাক ক্যালিসের সঙ্গে যৌথভাবে শচীন এখন আর শীর্ষে নেই। শীর্ষস্থানটা এখন শুধুই ক্যালিসের।শচীনের শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে আসার কারণ—ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে তাঁর অনুপস্থিতি। সিরিজ শুরুর আগে শচীন-ক্যালিস দুজনেরই রেটিং পয়েন্ট ছিল ৮৮৩। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ক্যালিসের পয়েন্ট ওই আগের জায়গাতেই রয়েছে। কিন্তু প্রথম টেস্ট মিস করায় শচীনের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮৭৪-এ। ক্যারিবীয়দের বিপক্ষে ভারতের পরবর্তী দুটি টেস্টেও থাকবেন না শচীন। এর মানে, দুই ম্যাচের প্রতিটিতে এক শতাংশ করে রেটিং পয়েন্ট হারাবেন এ ভারতীয় ব্যাটসম্যান। ওয়েবসাইট।