শীর্ষস্থানের লড়াইয়ে পাকিস্তান-উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্বে শীর্ষস্থান নির্ধারণী ম্যাচ খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। কাল অলিখিত দুই সেমিফাইনালে মিরপুরে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ফতুল্লায় শ্রীলঙ্কাকে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ৫৮ রানে। আগামীকাল মিরপুরে শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ফতুল্লায় তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।বিকেএসপিতে আয়ারল্যান্ড ও হল্যান্ডের ম্যাচটি ছিল দুই দলের জন্যই ওয়ানডে মর্যাদা ধরে রাখার লড়াই। তাতে জিতেছে আয়ারল্যান্ড। আগামীকাল বিকেএসপিতেই পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। হল্যান্ড সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশের কাছে পরাজিত যুক্তরাষ্ট্রের বিপক্ষে।