শীর্ষে, শীর্ষে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে সাত ম্যাচ পর পরিসংখ্যান ঘাঁটলে একটু অবাকই হতে হবে। চেলসি এখন পয়েন্ট তালিকার শীর্ষে। অথচ বল দখল, ম্যাচপ্রতি শট বা নিখুঁত পাস কোনো হিসাবেই শীর্ষে নেই ক্লাবটি। বল দখলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি এগিয়ে ম্যানচেস্টার সিটি ও সোয়ানসি, গড়ে ৫৯ শতাংশ বল তাদের নিয়ন্ত্রণে ছিল। ম্যাচপ্রতি নিখুঁত পাস দেওয়ার হার হিসাব করলে এগিয়ে থাকবে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের ৮৮ শতাংশ পাসই নিখুঁত। বিস্ময়কর হলো, ২০টি করে ম্যাচপ্রতি শটে সবচেয়ে এগিয়ে এভারটন। বিস্ময়ের এখানেই শেষ নয়। ম্যাচপ্রতি সবচেয়ে বেশি নিখুঁত পাস দিয়েছেন ইউনাইটেড ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড (৯৪.৩ শতাংশ)!