প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার হকি লিগের পয়েন্ট তালিকায় আপাতত শীর্ষে উঠে এল আবাহনী। মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল আবাহনী ৮-২ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে।
আবাহনীর শাফকাত রসুল ৪টি, মাকসুদ আলম হাবুল ২টি, মোহাম্মদ ইরফান ও শাকিল আব্বাসী ১টি করে গোল করেছেন। সাধারণ বীমার ফারহান আলী ও ফয়সাল হোসেন করেছেন ১টি করে গোল।
১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল আবাহনী। ৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এখন ঊষা।
কালকের অন্য ম্যাচে অ্যাজাক্স ৫-৫ গোলে ড্র করেছে আজাদ স্পোর্টিংয়ের সঙ্গে। অ্যাজাক্সের রাহাত সারোয়ার ৩টি, ইমতিয়াজ আহমেদ ও আবদুর রহমান ১টি করে গোল করেছেন। আজাদের পরিমল ৩টি ও দেবাশিস ২টি গোল করেন।
আজকের খেলা : ওয়ান্ডারার্স-বাংলাদেশ স্পোর্টিং, ঊষা-সোনালী ব্যাংক (বেলা ২টা ও বিকেল ৪টা, হকি স্টেডিয়াম)।