শীর্ষে উঠে এল চেন্নাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ তিন ওভারে চেন্নাই সুপার কিংস তুলল ৫০, দিল্লি ডেয়ার ডেভিলস ৩১। এই পরিসংখ্যানই বলে দেয় আইপিএলে কালকের ম্যাচের গল্পটা। চেন্নাই জিতল ১৮ রানে। ঘরের মাঠের ৬ ম্যাচের সবকটিতে জয় মহেন্দ্র সিং ধোনির দলের। আর ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে উঠে এল বর্তমান চ্যাম্পিয়নরা। এই হারে সেরা চারে ওঠার সব সম্ভাবনা শেষ দিল্লির। জয়পুরে আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, চেন্নাইয়ে কাল যেন সেখান থেকেই শুরু করেছিলেন ধোনি। তাঁর অপরাজিত ৬৩ (৩১ বলে ৫টি চার ও ৪টি ছক্কা), বদ্রিনাথের ৫৫ ও মুরালি বিজয়ের ৩৫ মিলিয়ে চেন্নাইয়ের স্কোর দাঁড়াল ১৭৬/৪। জবাবে ৬ উইকেটে দিল্লি তুলল ১৫৮। শেবাগের অভাবটা ভালোই টের পেল দিল্লি। তবে চেষ্টা কম করেননি ইরফান পাঠান, ৪৪ রানে ছিলেন অপরাজিত (৩৪ বলে ৩টি চার ও ২টি ছক্কা)। ওয়েবসাইট।