শীর্ষে উঠে এলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিআই আন্তর্জাতিক গলফের প্রথম দিনের চমক ছিলেন আবদুল মতিন। তবে দ্বিতীয় দিনেই তাঁকে টপকে শীর্ষে উঠে এসেছেন টুর্নামেন্টের ফেবারিট সিদ্দিকুর রহমান। দ্বিতীয় স্থান থেকে সবার ওপরে উঠতে কাল খেলেছেন পারের চেয়ে তিন শট কম। দুই দিন মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম নিয়ে শীর্ষে সিদ্দিকুর। পারের চেয়ে দুই শট কম খেলা অ্যামেচার গলফার নাজিম রয়েছেন দুইয়ে। আগের দিন পারের চেয়ে চার শট কম খেললেও কাল দ্বিতীয় রাউন্ড শেষ করতে মতিনকে খেলতে হয়েছে পাঁচ শট বেশি। দ্বিতীয় দিন শেষে মতিন রয়েছেন দশম স্থানে।