শীর্ষে এলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের অপেক্ষা কি আজ ফুরাবে সিদ্দিকুরের? থাইল্যান্ডের কুইন্স কাপে কাল তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে উঠেছেন বাংলাদেশি গলফার। শিরোপা-খরা ঘোচাতে আজ অগ্রগামিতাটা ধরে রাখলেই চলবে। কাল তৃতীয় দিনে পারের চেয়ে ৪ শট কম খেলেছেন সিদ্দিকুর, তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে কম খেলেছেন ১১ শট। পারের চেয়ে ১০ শট কম খেলে অবশ্য সিদ্দিকুরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন থাইল্যান্ডেরই প্রয়াদ মার্কসায়েং।গত বছর এই টুর্নামেন্টে রানারআপ হয়েছিলেন সিদ্দিকুর। গতকাল বললেন এবার চ্যাম্পিয়নই হতে চান তিনি, ‘আমি এই কোর্সে ভালো খেলেছি, কিন্তু ঠিকমতো শেষ করতে পারিনি। গতবার দ্বিতীয় হয়েছিলাম। ওই জয়টা আমি কাল (আজ) চাই।’ তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।