শীর্ষে থেকে জয়ে শুরু সেরেনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১ বছর বয়সে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়ার পর সেরেনা উইলিয়ামস এই প্রথম নামলেন কোর্টে। শুরুটাও করলেন জয় দিয়ে। সনি ওপেনের দ্বিতীয় রাউন্ডে ইতালির ফ্লাভিয়া পেনেত্তাকে পরশু ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন মার্কিন তারকা।১ নম্বরের চাপ থেকেই কিনা, প্রথম গেমেই করে বসেছিলেন দুটি ‘ডাবল ফল্ট’। তবে স্বরূপে ফিরতে সময় নেননি একদমই, ইতালিয়ান প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি এরপর। শুরুতেই যে স্নায়ুচাপে ভুগছিলেন, স্বীকার করেছিলেন সেটাও, ‘আমার ফুটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল। ম্যাচ জেতাটা অবশ্য সব সময়ই স্পেশাল।’ শীর্ষ বাছাই হওয়াটা যে অন্যরকম অনুভূতির সেটাও বলেছেন, ‘যখন আপনি শুনবেন ঘোষণা করা হচ্ছে, ‘বিশ্বের ১ নম্বর খেলোয়াড়’, আর কিছুই এর মতো নয়। এটা অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস দেয়। এটা দারুণ একটা অনুভূতি।’ রয়টার্স।