শীর্ষে থেকেই শেষ নাদালের
গত বছর কী দুঃসময়ই না ঘিরে ধরেছিল তাঁকে। ফ্রেঞ্চ ওপেনে হেরে গিয়েছিলেন চতুর্থ রাউন্ডে। ধরে রাখতে পারেননি উইম্বলডন শিরোপাও। তবে টেনিসে এ বছরটি হয়েছে নাদালময়। রাফায়েল নাদাল জয় করেছেন ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন আর সর্বশেষ ইউএস ওপেন। বছরের শেষ তিনটি গ্র্যান্ড স্লামই এখন তাঁর হাতে। সুবাদে পুরুষ এককের র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করেছেন রাফায়েল নাদাল।গতকাল বৃহস্পতিবার শীর্ষে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাফায়েল নাদালেরর প্রতিক্রিয়া, ‘অবিশ্বাস্য মৌসুম কেটেছে আমার। সেরা না হলেও ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কেটেছে সন্দেহ নেই।’ নিজের এ কৃতিত্বের রহস্যটাও জানিয়ে দিয়েছেন নাদাল, ‘ব্যস্ত সূচির মধ্যে একের পর এক শিরোপা জেতা মোটেও সহজ ছিল না। নিজেকে সবার ওপরে রাখতে কঠিন পরিশ্রম করেছি আমি। শীর্ষে থেকে বছর শেষ করছি, ভাবতেই ভালো লাগে।’শীর্ষে থেকে বছর শেষ করার অভিজ্ঞতা অবশ্য নাদালের নতুন নয়। গত তিন বছরের দুটিতেই শীর্ষে ছিলেন তিনি। গত বছর চোটের কারণে উইম্বলডন শিরোপা হাতছাড়া হয়েছিল। না হলে এবার টানা তিনবার শীর্ষে থেকে বছর শেষ করার স্বাদ নিতে পারতেন রাফায়েল নাদাল। রয়টার্স।