শীর্ষে নিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে চলমান কমনওয়েলথ দাবার তৃতীয় রাউন্ডেও জয় পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। পুরো তিন পয়েন্ট নিয়ে ২০ জনের সঙ্গে শীর্ষস্থানে আছেন তিনি। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পয়েন্ট আড়াই। এ রাউন্ডে নিয়াজ হারিয়েছেন ভারতের অজয় কৃঞ্চাকে, জিয়ার জয় ভারতেরই অভিষেক দাসের বিপক্ষে। দুই পয়েন্ট করে পেয়েছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন সাগর, ফিদে মাস্টার শেখ নাসির ও মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ।