শীর্ষে ফাহাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার গোর্কি সদনে অনুষ্ঠানরত ২৫তম টেলিগ্রাফ স্কুল দাবায় যৌথভাবে শীর্ষে রয়েছে বাংলাদেশের ফাহাদ রহমান। চতুর্থ রাউন্ড শেষে ৪ পয়েন্ট পেয়েছে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার। চতুর্থ রাউন্ডের খেলায় ফাহাদ হারিয়েছে ভারতের দীপাঞ্জন চৌধুরীকে। গতকাল বাংলাদেশের অন্য দুই দাবাড়ু নুসরাত জাহান নাফিসা ভারতের তেজাস জৈনকে এবং আসহাবুর রহমান তাইফ দিবাকর দাসকে হারিয়েছে। এই দুজনই ৪ ম্যাচে আড়াই পয়েন্ট করে পেয়েছেন। ভারত, নেপাল, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ৪০১ জন স্কুলছাত্র অংশ নিচ্ছে এই দাবা প্রতিযোগিতায়।
বিশ্ব উন্মুক্ত দাবা: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানরত টুর্নামেন্টে সাত খেলায় সাড়ে ৪ পয়েন্ট পেয়েছেন আবু সুফিয়ান শাকিল। সপ্তম রাউন্ডে শাকিল হারিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারন বালিয়েসেনকে।