শীর্ষে বুন্দেসলিগা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম দুটি জার্মান ক্লাব খেলছে ফাইনালে। এই মুহূর্তে বুন্দেসলিগায় দারুণ সুবাতাসই বইছে। জার্মান রাজের সূর্যটা আলো ছড়াতেও শুরু করেছে। অলিভার বিয়েরহফও তা-ই মনে করেন। বুন্দেসলিগাই এই মুহূর্তে বাকিদের চেয়ে এগিয়ে আছে বলে মত সাবেক স্ট্রাইকার ও জার্মানির বর্তমান ম্যানেজারের। ‘যদি সব লিগের মধ্যে তুলনা করা হয়, তাহলে খেলার গুণগত মানে বুন্দেসলিগাই সবার ওপরে।’—কিকারকে বলেছেন বিয়েরহফ। ওয়েবসাইট।