শীর্ষে বেঙ্গালুরু চারে কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ২১। বালাজির প্রথম চার বলেই বাউন্ডারি তুলে নিলেন জেমস ফ্রাঙ্কলিন। পরের বলের ১ রানে স্ট্রাইক পেলেন আম্বাত রাইডু। শেষ বলে দরকার ৪। লেগ স্টাম্পে থাকা ফুল টসটিকে অনায়াসেই গ্যালারিতে পাঠিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে দারুণ এক জয় এনে দিলেন রাইডু। প্রায় পুরো সময় নিয়ন্ত্রণে রাখা ম্যাচটি ৫ উইকেটে হারল কলকাতা নাইট রাইডার্স (১৭৫/৭)। ব্যাট হাতে ১ বলে অপরাজিত ১ করেছেন সাকিব, বোলিংয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে উইকেটশূন্য। কালকের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (১২৮/৮) ৮ উইকেটে হারিয়ে প্রাথমিক পর্বের শীর্ষস্থান নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।জিতেও অবশ্য লাভ খুব বেশি হয়নি মুম্বাইয়ের। তিন নম্বরে থেকে প্রাথমিক পর্ব শেষ করল তারা। তবে হেরে দুইয়ে ওঠার সুবর্ণ সুযোগ হারাল কলকাতা। প্রথম পর্বের শীর্ষ দুই দল ফাইনাল খেলার জন্য দুটো সুযোগ পাবে। আইপিএলের নতুন ফরম্যাট অনুযায়ী, এবার প্রথাগত কোনো সেমিফাইনাল নেই। আছে দুটি কোয়ালিফাইয়ার আর একটি এলিমিনেটর ম্যাচ। কোয়ালিফাইয়ার ১-এ শীর্ষ দল বেঙ্গালুরু খেলবে গ্রুপ পর্বে দ্বিতীয় হওয়া চেন্নাইয়ের বিপক্ষে। এই ম্যাচে জয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। পরাজিত দল আরেকটি সুযোগ পাবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে। এলিমিনেটরে খেলবে প্রাথমিক রাউন্ডের তিন ও চার নম্বর দল মুম্বাই-কলকাতা। এই ম্যাচে হারা দল বাদ পড়ে যাবে, জয়ী দল কোয়ালিফাইয়ার ২-এ খেলবে কোয়ালিফাইয়ার ১-এর পরাজিত দলের বিপক্ষে। এই ম্যাচের জয়ী দল উঠবে ফাইনালে। ওয়েবসাইট।