শীর্ষে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা তিন জয়। পরশু বাংলাদেশকে হারিয়ে শুধু সেমিফাইনালই নিশ্চিত করেনি ভারত, শ্রীলঙ্কাকে সরিয়ে দখল করে নিয়েছে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটিও। ভারতের রেটিং ১২৯, শ্রীলঙ্কার ১২৮। ১২১ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা আছে এরপরই। ভারতের রাজত্ব অবশ্য শেষ হয়ে যেতে পারে আজই। অস্ট্রেলিয়ার কাছে হারলেই দলটি আবারও নেমে যাবে দুইয়ে। প্রতি ম্যাচের পরই র্যাঙ্কিং হালনাগাদ হওয়াতেই এই বিপত্তি। স্বাগতিক বাংলাদেশ আছে বিশ্বকাপ শুরুর আগের দশম স্থানেই। তবে দুই জয়ে দুটি রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছে দলটি। বাংলাদেশের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে নয়ে প্রথম পর্ব থেকেই বিদায় নেওয়া আয়ারল্যান্ড।