শীর্ষে মেরিনার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার হকি লিগে শীর্ষে উঠে এসেছে মেরিনার ইয়াংস ক্লাব। মওলানা ভাসানী স্টেডিয়ামে মেরিনার্স কাল ৪-২ গোলে হারিয়েছে ওয়ারীকে। এই জয়ে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ঊষার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে উঠল মেরিনার্স।
জয়ী দলের আরশাদ, চয়ন, রাব্বি ও ওয়াকার করেছেন ১টি করে গোল। ওয়ারীর মুসা মিয়া করেছেন ২টি গোল। দিনের অন্য ম্যাচে সোনালী ব্যাংককে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিং। এটি তাদের তৃতীয় জয়। ৭ ম্যাচে ৯ পয়েন্ট বাংলাদেশ স্পোর্টিংয়ের। জয়ী দলের প্রিন্স ৩টি, সায়েম ও সেরাজ আলী ১টি করে গোল করেন। সোনালী ব্যাংকের ঈশান ২টি, তোসেফ ও বেলাল ১টি করে গোল করেছেন।
আজকের খেলা : আবাহনী–আজাদ, ঊষা–অ্যাজাক্স (বেলা ২টা ও বিকেল ৪টা, হকি স্টেডিয়াম)।