শীর্ষে মেরিনার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল আবাহনীকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা আরও জোরালো হয়েছে মেরিনার্সের। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট পাওয়া মেরিনার্স সবার ওপরে। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঊষা। আগামীকাল মোহামেডানের সঙ্গে ঊষা জিতলে শিরোপার পথে আরও এগিয়ে যাবে দলটি। আর হারলে শেষ ম্যাচে মেরিনার্সের সঙ্গে জয়ের বিকল্প থাকবে না।
আবাহনীর বিপক্ষে দুটি গোল করেছেন মেরিনার্সের ওয়াকাস শরীফ ও টমাস। আকাশি নীলের গোলদাতা শাফকাত রসুল। দিনের অন্য ম্যাচে মোহামেডান ৫-১ গোলে হারিয়েছে ওয়ান্ডারার্সকে। রাসেল মাহমুদ জিমি হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন। আবাহনীর পয়েন্ট ৩০, মোহামেডানের ২৯।