শীর্ষে ম্যাকইলরয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহ আগেই জিতেছিলেন ব্রিটিশ ওপেন। পরশু ব্রিজস্টোন আমন্ত্রণমূলক টুর্নামেন্ট জিতে আবার গলফ র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছেন ররি ম্যাকইলরয়। এই প্রথম বিশ্ব গলফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন নর্দার্ন আয়ারল্যান্ডের এই গলফার। র্যাঙ্কিং শীর্ষে উঠলেন পঞ্চমবারের মতো, তবে গত বছরের মার্চের পর প্রথমবার। মেজর টুর্নামেন্ট ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ—দুটোই জিতলেন মাত্র ত্রয়োদশ গলফার হিসেবে। আর পিঠোপিঠি এই দুই টুর্নামেন্ট জয়ের কৃতিত্ব আছে ম্যাকইলরয় ছাড়া আর শুধু টাইগার উডসেরই! এএফপি।