শীর্ষে ম্যানসিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তোনিও ভ্যালেন্সিয়ার ক্রস থেকে মাত্র ৫২ সেকেন্ডেই গোল করলেন রুনি। এ মৌসুমে লিগে এটি তাঁর ১২তম গোল। ৫৬ মিনিটে আরও একবার কোচ অ্যালেক্স ফার্গুসনকে আনন্দের উপলক্ষ এনে দেন মাইকেল ক্যারিক। কাল ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে জিতে ফিরেছে কুইন্স পার্ক রেঞ্জার্সের মাঠ থেকে। এই জয়ে ক্ষণিকের জন্য হলেও ফার্গুসনের দল উঠে গিয়েছিল শীর্ষে। তবে রাতে পরের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে জিতে আবারও এক নম্বরে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ৫৩ মিনিটে গোল করেছেন ডেভিড সিলভা। এএফপি।