শীর্ষে রাজীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দাবার তৃতীয় রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। কাল তৃতীয় রাউন্ডে রাজীব হারিয়েছেন সাইফুল ইসলামকে। আড়াই পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান। কাল জিয়া আমিনুল ইসলামকে, নিয়াজ মোহাম্মদ জাভেদকে হারিয়েছেন। এ ছাড়া মিনহাজ উদ্দিন সাগর দেবরাজ চ্যাটার্জিকে, তৈয়বুর রহমান মেহেদী হাসানকে এবং মাহতাব উদ্দিন হারিয়েছেন ফাহাদ রহমানকে। আবু সুফিয়ান শাকিল ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিবের সঙ্গে।