শীর্ষে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৮-৬৮-৬৮। ভারতের সেইল-এসবিআই ওপেনে প্রথম তিন রাউন্ডে বাংলাদেশি গলফার সিদ্দিকুরের স্কোর। এই ধারাবাহিকতা রেখেই ৩ লাখ ডলারের এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টের শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের সেরা গলফার। তিন দিনে পারের চেয়ে ১২ শট কম খেলেছেন সিদ্দিকুর। তাঁর চেয়ে ১ শট বেশি খেলে দ্বিতীয় স্থানে ভারতের অনির্বাণ লাহিড়ী। কাল দিল্লি গলফ ক্লাবে পাঁচটি বার্ডি করেছেন সিদ্দিকুর। বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন পারের চেয়ে ২ শট বেশি খেলে আছেন ৫৩ নম্বরে। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।