শীর্ষেই থাকল ইংল্যান্ড
কলম্বো টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্টে শ্রীলঙ্কা জয় পাওয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতায় থাকল।কলম্বোতে জয়ের সুবাদে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থানটা ধরে রেখেছে ইংল্যান্ড দল। এর পেছনে সবচেয়ে বেশি অবদান স্পিনার গ্রায়েম সোয়ানের।প্রথম ইনিংসে চারটি আর দ্বিতীয় ইনিংসে ছয়টি—দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করেছেন সোয়ান। তাঁর স্পিন-বিষেই নীল হন লঙ্কান ব্যাটসম্যানরা।৬ উইকেটে ২১৮ রান নিয়ে আজ টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। কিন্তু সোয়ানের তোপে পড়ে স্বাগতিকদের ইনিংস বেশি দূর এগোয়নি। প্রথম ইনিংসে ২৭৫ রান করা শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৭৮ রানে।জয়ের জন্য ৯৪ প্রয়োজন ছিল ইংল্যান্ডের। এ লক্ষ্যে খেলতে নেমে কোনো রান সংগ্রহ করার আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক স্ট্রাউস। দলীয় ৩১ রানে বিদায় নেন ট্রট। তবে এর পর অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেনের ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের দেখা পায় ইংল্যান্ড। কুক ৪৯ ও পিটারসেন ৪২ রানে অপরাজিত ছিলেন।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৭৫ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৭৮শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ২৭৮ইংল্যান্ড প্রথম ইনিংস: ৯৭/২সূত্র: ওয়েবসাইট।