শুকতারার প্রথম জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ লিগে কাল সোহেলের দেওয়া একমাত্র গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে নারায়ণগঞ্জ শুকতারা। নিজেদের মাঠে ৩৩ মিনিটে আসে ওই গোল। ৭ ম্যাচে প্রথম পাওয়া এই জয়ে শুকতারার পয়েন্ট হলো ৬। চট্টগ্রাম আবাহনীর ৫। দিনের অন্য ম্যাচে ঢাকায় রহমতগঞ্জ-ফেনী সকার ম্যাচ ছিল গোলশূন্য। ৭ ম্যাচে রহমতগঞ্জ পেল ২ পয়েন্ট। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে আছে সকার।আজই শেষ হচ্ছে অষ্টম রাউন্ডের খেলা এবং কাল থেকে বন্ধ থাকছে লিগ। এসএ গেমস ও এএফসি চ্যালেঞ্জ কাপ শেষে আগামী মাসের শেষ দিকে লিগ আবার মাঠে গড়াবে।