শুকতারার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ হেরে যাওয়ার পর ভারতে এখন আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচটাই বাকি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। আহমেদাবাদে আগামীকাল অনুষ্ঠেয় সে ম্যাচের আগেই শুনতে হলো আরেকটি দুঃসংবাদ। প্রশ্ন উঠেছে দলের অফ স্পিনার আয়েশা রহমান শুকতারার বোলিং অ্যাকশন নিয়ে।গত সোমবার আহমেদাবাদে প্রথম ওয়ানডের পরই ম্যাচের দুই আম্পায়ার তুলেছেন প্রশ্নটা। শুকতারাকে এখন বোলিং অ্যাকশন বিশেষজ্ঞদের মাধ্যমে অ্যাকশন বিশ্লেষণ করে সেটার প্রতিবেদন জমা দিতে হবে আইসিসির কাছে।