শুধু টেস্ট খেলবেন ভেট্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য সীমিত ওভারের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ২০১৫ সালে আগামী বিশ্বকাপেও নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করার কথা চিন্তা করছেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার।১৯৯৭ সালে মাত্র ১৮ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ড্যানিয়েল ভেট্টোরির। এরপর ১০৫টি টেস্ট খেলে ৩৪৫টি উইকেট শিকার করেছেন এ বাঁহাতি অফস্পিনার। ব্যাট হাতেও করেছেন চার হাজার ১৬৭ রান। এখন তিনি এই টেস্ট ক্রিকেটের অঙ্গনেই আরও ভালো অবস্থান তৈরি করতে চান। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভেট্টোরি বলেছেন, ‘ফিটনেস ধরে রাখা এবং লম্বা সময় ধরে টেস্ট ক্রিকেট খেলে যাওয়ার জন্যই আমি সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এ বিশ্রামের ফলে আমি কয়েক বছরের মধ্যে একদিনের ক্রিকেটেও আবার ভালো অবস্থায় ফিরে আসতে পারব। আর সম্ভব হলে আমি নিউজিল্যান্ডের জার্সি গায়ে ২০১৫ সালের বিশ্বকাপটাও খেলতে চাই।’এ বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। এরপর ২০১২ সালের শুরুতে দেশের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে কিউইরা। রয়টার্স।