শুধু দুই বাঁহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম ডাবলিনে। এখন পর্যন্ত যে ৪০টি ওয়ানডে খেলেছেন, তার ২৩টিই আয়ারল্যান্ডের হয়ে। মিডলসেক্সের হয়ে খেলার সুবাদে ২০০৮ সালে এউইন মরগান ডাক পেয়ে যান ইংল্যান্ড দলে। দু দেশের হয়ে এর আগেও ওয়ানডে খেলেছেন চারজন ক্রিকেটার। কিন্তু গত পরশু মরগান নিজেকে আলাদা করে নিলেন। ২০০৭ সালে আয়ারল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছিলেন কেনিয়ার বিপক্ষে, পরশু করলেন ইংল্যান্ডের হয়ে। ওয়ানডেতে দু দেশের হয়ে সেঞ্চুরি নেই আর কারও। এর আগে সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন আরেক বাঁহাতি কেপলার ওয়েসেলস। অস্ট্রেলিয়ার হয়ে ৫৪ ম্যাচে ১টি সেঞ্চুরি করতে পেরেছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা ৫৫ ম্যাচে সর্বোচ্চ ৯০। ওয়ানডেতে না পারলেও টেস্টে দু দেশের হয়ে সেঞ্চুরির একমাত্র কীর্তিটি এই ওয়েসেলসেরই। অস্ট্রেলিয়ার পক্ষে অভিষেকেই সেঞ্চুরিসহ ২৪ টেস্টে ৪টি সেঞ্চুরি করেছিলেন, দক্ষিণ আফ্রিকার পক্ষে ১৬ টেস্টে করেছেন দুটি। দুই দেশের হয়ে টেস্ট খেলেছেন আর যে ১৩ জন, তাঁদের কারও দু দেশের হয়ে ফিফটিও নেই।