শুধু ভারতীয় দলের জন্যই বিবস্ত্র হতে প্রস্তুত পুনম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটারদের আরও উজ্জীবিত করতে বিবস্ত্র হবেন—এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন ভারতীয় মডেল পুনম পাণ্ডে। ভারত বিশ্বকাপ জিতেছে, কিন্তু এখন কী হবে! পুনম তাঁর কথা থেকে সরে আসেননি। ভারতীয় সংস্কৃতির কথা ভেবে প্যারিসের মতো কোনো এক জায়গায় নিজের ‘প্রতিশ্রুতি’ বাস্তবায়ন করতে চান ২০ বছর বয়সী এই মডেল।তবে নিজের ঘোষণার বাস্তবায়ন না করলেও বিশ্বব্যাপী পরিচিতিটা ঠিকই পেয়ে গেছেন পুনম। এরই মধ্যে বিশ্বের অনেক নামী-দামি ম্যাগাজিন থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিবস্ত্র হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু কোনো প্রস্তাবেই রাজি হননি পুনম। সাফ জানিয়ে দিয়েছেন, কেবল ভারতীয় দলের জন্যই বিবস্ত্র হতে প্রস্তুত তিনি।পুনমের ব্যবস্থাপক এম বিপিন ভারতের জনপ্রিয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে আজ রোববার বলেন, ভারতের রিয়েলিটি শো থেকে শুরু করে বিশ্বের নামকরা অনেক ম্যাগাজিন থেকে প্রস্তাব আসছে। এর মধ্যে একটি জনপ্রিয় ম্যাগাজিনের প্রচ্ছদে বিবস্ত্র হওয়ার জন্য পাঁচ লাখ ডলারের প্রস্তাব এসেছে। তবে পুনম সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ভারতীয় দলের জন্যই কেবল বিবস্ত্র হতে প্রস্তুত তিনি, ‘খ্যাতি’ বা অর্থের জন্য নয়।