প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগে পা রেখেছেন ১৯৯৫ সালে। একটি হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে ৫ গোল—দুর্দান্ত এই শুরুটা এর পরও ধরে রেখেছেন রাউল গঞ্জালেস। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ (৬৬) গোলদাতাও তিনিই। যাত্রা শুরুর পর কেবল একটি টুর্নামেন্টেই অংশ নেননি চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৩০ ম্যাচ খেলা রাউল। ১৯৯৬-৯৭ মৌসুমে টুর্নামেন্টে ছিল না তাঁর দল রিয়াল মাদ্রিদ। এবার অবশ্য রিয়াল মাদ্রিদ আছে, কিন্তু রাউল রিয়ালে নেই। তবে রাউল ঠিকই আছেন, এবার খেলবেন জার্মান ক্লাব শালকে জিরো ফোরের জার্সি গায়ে। এই রেকর্ডের পাতায় রাউলের নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী অবশ্য এবার নেই। রিয়ালে রাউলের সাবেক সতীর্থ রুড ফন নিস্টলরয়ের (৫৬ গোল) হামবুর্গ চ্যাম্পিয়নস লিগে নেই। সাবেক আর্সেনাল ও বার্সেলোনা তারকা থিয়েরি অঁরি (৫০) এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে।