শুনানির মুখোমুখি কন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের শুনানিতে অংশ নিয়েছেন জুভেন্টাস কোচ অ্যান্তনীয় কন্তে। তিনি গতকাল শুক্রবার ইতালীয় ফুটবল ফেডারেশনে উপস্থিত হয়ে এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব দেন। কন্তের বিরুদ্ধে অভিযোগ তিনি সিয়েনার কোচ থাকা অবস্থায় তাঁর দল পাতানো ম্যাচে অংশ নিয়েছিল।কন্তের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সাবেক ফুটবলার ফিলিপ্পো ক্যারোব্বিও। তাঁর মতে, কন্তে সিরি ‘বি’র দল সিয়েনার কোচ থাকা অবস্থায় ২০১১ সালে দলটি একাধিক পাতানো ম্যাচে অংশ নিয়েছিল। তিনি দাবি করেন, আর কিছু না হোক তাঁর জানা মতে, গত বছর এপ্রিলে সিয়েনা ও নোভারার মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি পাতানো ছিল।নিজের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে অবশ্য মুখ খোলেননি কন্তে। ফুটবল ফেডারেশন কার্যালয় থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এসব নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। এ নিয়ে আমার বলার মতো কিছু নেই। তবে তিনি এ ব্যাপারে নিজের অবস্থান ফেডারেশনের কাছে পরিষ্কার করতে পেরেছেন বলে স্বস্তি প্রকাশ করেন।এই শুনানিতে অংশ নিয়ে কন্তে ফিরে গেছেন ভ্যালে ডি অ্যাওস্তায়। সেখানে জুভেন্টাসের প্রাক-মৌসুম কন্ডিশনিং ক্যাম্প চলছে। তিনি বলেন, ভ্যালে ডি অ্যাওস্তায় ফিরে গিয়ে আমি জুভেন্টাসকে আসন্ন মৌসুমের জন্য প্রস্তুত করে তুলব। আমি কোচিংটাই সবচেয়ে ভালো পারি এবং ওটাই করে যেতে চাই।পাতানো ম্যাচে অংশ নেওয়ার জন্য সিয়েনাকে ইতিমধ্যেই ৫০ হাজার ইউরো জরিমানা করেছে ইতালীয় ফুটবল ফেডারেশন। রয়টার্স।