প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলরাউন্ডার কাকে বলে? সংজ্ঞা দেওয়ার আগে একটু সি বি ফ্রাইকে জানুন। ২৬ টেস্টে কোনো উইকেট নেই, ১২২৩ রান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৬৬ উইকেট, ৩০ হাজারের বেশি রান। ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ছয় টেস্টে, একটিতেও হারেননি। ফুটবলও খেলেছেন ইংল্যান্ড জাতীয় দলে। ছিলেন ১৯০২ সালের এফ কাপ-জয়ী দলের ফুল ব্যাক। ২৩ ফুট সাড়ে ৬ ইঞ্চি লাফিয়ে গড়েছিলেন লংজাম্পের সে সময়ের বিশ্বরেকর্ড। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস—তিনটিতেই অক্সফোর্ড ব্লু। অক্সফোর্ডের হয়ে রাগবিও খেলেছেন। এ তো গেল মাঠের ক্যারিয়ার। মাঠের বাইরে? একাধারে ছিলেন রাজনীতিবিদ, কূটনীতিক, লেখক, প্রকাশক, শিক্ষক ও সম্পাদক। পেয়ে গেলেন তো সত্যিকারের এক অলরাউন্ডারের ছবি! হঠাৎ ফ্রাই প্রসঙ্গ তোলার কারণ, বেঁচে থাকলে আজ ১৩৯ বছর পূর্ণ হতো তাঁর। শুভ জন্মদিন, অলরাউন্ডার!