শুভ জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মদিনের কেক কেটে মাঠে ঢুকেছিলেন। রঙ্গনা হেরাথ এরপর কচুকাটা করলেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ! ক্যারিয়ার-সেরা বোলিং, দলের জয়, ম্যান অব দ্য ম্যাচ, ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ—৩৫তম জন্মদিনটার মতো এমন মধুর জন্মদিন কি আর এসেছে হেরাথের জীবনে! আরেকটি উইকেট পেলে তো গড়ে ফেলতেন ব্যতিক্রমী এক রেকর্ডও। দুই ইনিংস মিলিয়ে ১৫৭ রানে ১২ উইকেট পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। জন্মদিনের টেস্টে ১০ উইকেট পাওয়ার কীর্তি আছে আরও ছয়জনের। তবে হেরাথের চেয়ে বেশি উইকেট আছে শুধু আর একজনেরই। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাই টেস্টে ১৮১ রানে ১৩ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। ওই ম্যাচের প্রথম দিনই ছিল কুম্বলের ৩৪তম জন্মদিন, ভারতের স্পিন কিংবদন্তি উদ্যাপন করেছিলেন ৪৮ রানে ৭ উইকেট নিয়ে!