শুভেচ্ছা-দূত মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ জুন ১৯৮৭। এদিন আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস থেকে ৩০০ কিলোমিটার দূরের শহর রোজারিওতে জন্ম হয়েছিল লিওনেল মেসির। ২৪ বছর পর নিজ শহরকে বিশ্বের কাছে তুলে ধরার একটা উপলক্ষ পেলেন আর্জেন্টিনা ও বার্সেলোনার এই তারকা ফুটবলার। আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসিকে রোজারিওর বিশ্ব শুভেচ্ছা-দূত হিসেবে ঘোষণা দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।শুভেচ্ছা-দূতের মর্যাদা পেয়ে মেসি বলেন, ‘আমি যেখানে জন্মেছি, সেটা খুবই মনোরম জায়গা। এখানে অনেক পর্যটক আসেন। রোজারিওর এই বিশিষ্টতার জন্য আমি গর্বিত।’মেসির আরও বলেন, ‘শুভেচ্ছা-দূত করায় রোজারিওর প্রতি আমি কৃতজ্ঞ। আমার জন্ম, বাড়ি এখানে। আমার পরিবারও এখানে থাকে এবং ফুটবল থেকে অবসর নেওয়ার পর রোজারিওতেই থাকব আমি।’ ওয়েবসাইট।