শুভেচ্ছা না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটাশতম জন্মদিনে গতকাল অনেকেরই শুভেচ্ছা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। কোচ অনিল কুম্বলে থেকে শুরু করে সতীর্থ চেতেশ্বর পুজারা, সাবেক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগও তাঁকে টুইট করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু জাতীয় দলের আরেক সতীর্থ টুইটারে যা লিখেছেন, সেটি দেখে বিব্রতই হওয়ার কথা জাদেজার। রসিকতা তো বটেই, কিন্তু সে রসিকতা অনেক ভক্তের মনে জাদেজার আসল বয়স নিয়ে প্রশ্নও তুলে দিয়েছে। কী ছিল সেই টুইটে? ‘তোমার জন্মদিনটা অসাধারণ কাটুক “জাদু”। দয়া করে তোমার আসল বয়সটা গোটা বিশ্বকে জানিয়ে দাও। তারা ভাবছে তোমার বয়স আটাশ!’ অনুমান করুন তো টুইটটি কার হতে পারে? উত্তরটা ভারতীয় দলে কার সঙ্গে জাদেজার সবচেয়ে ভালো সম্পর্ক সেটিও বলে দেয়—রোহিত শর্মা। ওয়ান ইন্ডিয়া।