শুভেচ্ছাদূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে এই দুটি বিষয়েরই বেশি কদর। ক্রিকেট আর বলিউড। এমনও বলা হয়, যেকোনো কাজে এই দুটির কোনো একটিকে যদি সম্পৃক্ত করা যায়, সফল হওয়ার সম্ভাবনা বাড়ে শতভাগ। ভারত সরকারও সেই পথেই হাঁটছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘স্কিল ইন্ডিয়া মিশন’ শুভেচ্ছাদূত করে নিয়েছে টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। অবশ্য এই দুজনের আগেই আরেকজন প্রকল্পটির সঙ্গে জড়িয়ে আছেন—শচীন টেন্ডুলকার! তা বলিউড অভিনেতার পাশাপাশি সাবেক ও বর্তমান দুই ক্রিকেট তারকাকে যুক্ত করার কারণটা তাহলে বুঝতেই পারছেন। প্রকল্পটার উদ্দেশ্যই যে তরুণ প্রজন্মকে উৎসাহিত করা। ভারত চাইছে, প্রিয় এই তারকাদের সাফল্য দেখে যেন তরুণেরাও উদ্বুদ্ধ হন নিজেদের প্রাত্যহিক জীবনে সৃষ্টিশীল কিছু করার। সূত্র: মুম্বাই মিরর।