শুমাখারের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্রি হয়ে গেছে শুমাখারের এই বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র l ফাইল ছবি
বিক্রি হয়ে গেছে শুমাখারের এই বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র l ফাইল ছবি

ফ্রান্সের আল্পস পর্বতের পাদদেশে স্কি করতে গিয়ে দুর্ঘটনার পর প্রায় বছর দেড়েক হতে চলল। এখনো সুস্থ হননি মাইকেল শুমাখার। মস্তিষ্কের মারাত্মক চোটটা সেরে উঠছে, কিন্তু এতই ধীরগতিতে যে আদৌ কোনো দিন ফর্মুলা ওয়ান কিংবদন্তি পুরো সুস্থ হতে পারবেন কি না তা নিয়ে যথেষ্টই সন্দিহান তাঁর চিকিৎসকেরাও। সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে তাঁর বিশাল বাড়িটার একটা অংশকে হাসপাতাল বানিয়ে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। সপ্তাহপিছু খরচ হচ্ছে প্রায় ১ লাখ পাউন্ড। এভাবে চললে রাজার ধনও তো ফুরাবে একদিন। সেই চিন্তা থেকেই কিনা এবার শুমাখারের ব্যক্তিগত জেটবিমান আর একটি বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র বিক্রি করে দিয়েছেন তাঁর স্ত্রী কোরিনা শুমাখার। নরওয়ের সেই অবকাশযাপন কেন্দ্রটি কত বিক্রি হয়েছে তা জানা না গেলেও জার্মান সংবাদমাধ্যমের গুঞ্জন, জেটটি বিক্রি হয়েছে ২৫ মিলিয়ন ইউরোতে। ফরাসি আল্পসে তাঁর আরেকটি বিলাসবহুল কটেজ আছে। ধারণা, এটিও বিক্রি হয়ে যেতে পারে। তবু যদি পুরো সুস্থ করে তোলা যায় শুমাখারকে! এনডিটিভি।