শুমাখারের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুমাখারের জন্য আর্সেনালের শুভকামনা। পরশু প্রিমিয়ার লিগের ম্যাচের পর গানারদের ড্রেসিংরুমে । ওয়েবসাইট
শুমাখারের জন্য আর্সেনালের শুভকামনা। পরশু প্রিমিয়ার লিগের ম্যাচের পর গানারদের ড্রেসিংরুমে । ওয়েবসাইট

সৌভাগ্যের প্রতীক বা রক্ষাকবচ যা-ই বলুন, এটি শুধুই একটা মাদুলি। সেটা কি আর পারে একজনকে ফর্মুলা ওয়ানের রেস জিতিয়ে দিতে? তবু হয়তো কুসংস্কার কিংবা বিশ্বাসের জোরে সেই মাদুলি থেকেই একটা মানসিক শক্তি পেতেন মাইকেল শুমাখার। ১৮ বছর ধরে তাই এ মাদুলি সঙ্গী তাঁর। এমনকি স্কি করতে গিয়ে দুর্ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়ার পরও। ফ্রান্সের গ্রেনোবেল হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকা শুমাখারের বিছানার পাশে তাঁর সৌভাগ্যের প্রতীক সেই মাদুলিটি রেখেছেন স্ত্রী করিনা। ১৯৯৫ সালে বিয়ের পর স্বামী শুমাখারকে এটা তিনিই উপহার দিয়েছিলেন। দেড় যুগ ধরে স্বামীর রক্ষাকবচ হয়ে থাকা এই মাদুলি এবারও কি পারবে সৌভাগ্য ফেরাতে?
চেষ্টার কমতি রাখছেন না চিকিৎসকেরা। দুটি জটিল অস্ত্রোপচার হয়ে গেছে এরই মধ্যে। বিপদ না কাটলেও আগের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানানো হয়েছিল আগের দিন। সেটা অপরিবর্তিত থাকায় কাল গ্রেনোবেল হাসপাতালের পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কিছু বলা হয়নি। তবে এরই মধ্যে চলছে বিশ্বজুড়ে শুমাখারের অগুনতি ভক্তদের প্রার্থনা। টুইটারে, ফেসবুকে যে যাঁর মতো শুভকামনা জানাচ্ছেন, কামনা করছেন দ্রুত সুস্থতা। পরশু প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে আর্সেনাল খেলোয়াড়েরাও যোগ দিয়েছেন সেই দলে। ড্রেসিংরুমে একটা সাদা টি-শার্ট নিয়ে পোজ দিয়েছেন ওয়ালকট-পোডলস্কি-বেন্টনার-উইলশেয়াররা। টি-শার্টে লেখা ছিল, দ্রুত সুস্থ হয়ে উঠুন শুমাখার! ওয়েবসাইট।