শুরু আর শেষে মিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের শুরু আর শেষে মিল আছে। উইকেট পতনে মিল। সকালে মাত্র সাত বলের মধ্যে তিন উইকেট পড়েছে পাকিস্তানের। আগের দিনের স্কোরের সঙ্গে যোগ হয়েছে মাত্র ১ রান।শেষ বিকেলে ইংল্যান্ডও মাত্র ৯ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছে। রান বেশি হয়নি, তবে উইকেট তিনটি পড়েছে ১০ ওভারের মধ্যে।ইংল্যান্ডের ওই তিনটি উইকেটই নিয়েছেন সাঈদ আজমল। আবুধাবির যে উইকেটকে ব্যাটসম্যানদের মৃগয়া মনে করা হচ্ছিল, সেটিতেও ঠিকই ঘূর্ণিজাদু দেখাচ্ছেন এই অফ স্পিনার। প্রথম টেস্টে বলতে গেলে একাই ধ্বংস করে দিয়েছিলেন ইংল্যান্ডকে। সেটির পুনরাবৃত্তির আশঙ্কায় স্ট্রাউসের কপালে ভাঁজ পড়ে যাওয়ার কথা।ম্যাচের রংটা ভোজবাজির মতো বদলে গেছে আজমলের সৌজন্যেই। শততম বারের মতো ইনিংস উদ্বোধন করতে নামার উপলক্ষটা স্মরণীয় করে রাখতে পারেননি স্ট্রাউস ও কুক। ১১ রানে স্ট্রাউসের বিদায়ে মাত্র ২৭ রানেই ভেঙে গেছে এই জুটি। হাফিজের সৌজন্যে চতুর্দশ ওভারে এই সাফল্যের পর পাকিস্তানকে উইকেটের জন্য হাপিত্যেশ করে মরতে হয়েছে ৫০ ওভারেরও বেশি।কুক ও ট্রটের ১৩৯ রানের জুটিটি প্রথম ইনিংসে পাকিস্তানের ২৫৭ রানের সংগ্রহকে একেবারেই মামুলি বলে মনে করাচ্ছিল। ট্রটকে এলবিডব্লু করে জুটিটি ভাঙলেন বাঁহাতি স্পিনার আবদুর রেহমান।পিটারসেনের সঙ্গে কুকের জুটিটিও জমে উঠতে শুরু করেছিল। আজমলের বলে ইনিংসের দশম বাউন্ডারি মেরে কুক পৌঁছে গেলেন বিশতম টেস্ট সেঞ্চুরি থেকে এক স্ট্রোক দূরত্বে। সেঞ্চুরির বদলে কুক পেলেন চতুর্থবারের মতো নব্বইয়ে কাটা পড়ার যন্ত্রণা। এক বল পরই আজমলের দুসরায় এলবিডব্লুর ফাঁদে। মাত্র ৫ রান যোগ হতেই পিটারসেনকে স্লিপে ক্যাচ বানালেন আজমল। প্যাড ও ব্যাটের কানা হয়ে বল হাফিজের হাতে। দিনের শেষ ওভারে একই ভাবে ‘মৃত্যু’ এউইন মরগানেরও। প্রথম ২৪.৫ ওভারে ৬০ রান দিয়ে যাঁর কোনো উইকেট ছিল না, শেষ ৫ ওভারে সেই আজমলেরই ৭ রানে ৩ উইকেট! এএফপি ও ওয়েবসাইট।অল্পের জন্যজুনাইদ স্লিপে ক্যাচ না দিলে ১৯৪৮ সালের পর প্রথম কোনো ফিল্ডারের সাহায্য ছাড়া ইনিংস শেষ হতো।