শুরু হচ্ছে একাডেমির ফুটবলার বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ফুটবল একাডেমির জন্য ফুটবলার বাছাই শুরু হচ্ছে আগামী মাসের প্রথম দিন থেকেই। ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই বাছাইপ্রক্রিয়া চলবে সারা দেশে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচদের সঙ্গে স্থানীয় ক্লাব কোচরা মিলে খেলোয়াড় বাছাই করবেন। অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮ শ্রেণী থেকে ৩০ জন করে মোট ৬০ জনকে বাছাই করা হবে। প্রক্রিয়াটা মোট চার পর্বের—উপজেলা, জেলা, বিভাগীয় ও চূড়ান্ত পর্ব। প্রতি জেলা থেকে ১০ জন ফুটবলার নেওয়ার লক্ষ্য বাফুফের। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার স্বার্থে কোচদের সঙ্গে নির্বাহী কমিটির কয়েকজন সদস্যকে যুক্ত করারও সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।