শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরবর্তী বিশ্বকাপ শুরু হতে এখনো তিন বছর বাকি থাকলেও এখন থেকে বেশ ভালোভাবেই শুরু হয়ে গেছে প্রস্তুতির মহড়া। সম্প্রতি ঘোষিত হয়েছে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০তম ফুটবল বিশ্বকাপের দিনক্ষণ। এবার বিশ্বকাপ বাছাই পর্বের ড্র অনুষ্ঠানটাও বেশ জমকালোভাবেই আয়োজন করতে যাচ্ছে। কাল শনিবার মারিনা দ্য গ্লোরিনাতে বিশেষভাবে নির্মিত এক অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে এই ড্র। তিন কোটিরও বেশি ডলার ব্যয়ে অনুষ্ঠিত এই ড্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারও করা হবে বিশ্বের বিভিন্ন দেশে।বিশ্বকাপের সাংগঠনিক কমিটির সভাপতি জোয়ানা হাভেল্যাঞ্জ বলেছেন, ‘এক বছর আগে এ অনুষ্ঠানটির পরিকল্পনা শুরু করা হয়েছিল। শেষ দুই মাসে আমরা সবকিছু প্রস্তুত করেছি। আমরা আশা করছি, এটা খুবই দারুণ একটা অনুষ্ঠান হবে। আর আমরা সবাইকে দেখাতে পারব যে বিশ্বকাপ আয়োজনের জন্য ব্রাজিল পুরোপুরি প্রস্তুত।’ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রোনালদো, বর্তমান তারকা নেইমার ও গানসোসহ ব্রাজিলের মোট ১০ জন সাবেক ও বর্তমান খেলোয়াড় এ অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন। এ ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক, ফ্রান্সের লরেন্ত ব্লা, ইংল্যান্ডের ফ্যাবিও ক্যাপেলোসহ মোট ৩৮টি দেশের কোচও।বিশ্বকাপের এ প্রাথমিক পর্বে খেলা হবে মোট ৮২৪টি। এসব খেলা শেষে ২০১৩ সালের নভেম্বরে জানা যাবে কোন ৩১টি দেশ সুযোগ পাবে চূড়ান্ত আসরে খেলার। রয়টার্স।