শুরুটা খারাপ হয় নি উইন্ডিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের ছুঁড়ে দেওয়া ২৬৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ হয় নি ওয়েস্ট ইন্ডিজের। সপ্তম ওভারে মাত্র ৩১ রানের মাথায় ওপেনার ক্রিক এডওয়ার্ডের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন ডেভন স্মিথ ও ড্যারেন ব্রাভো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ এক উইকেটে ৮৬ রান। স্মিথ ৩৮ ও ব্রাভো ২০ রান নিয়ে ব্যাট করছেন। ১৭ বলে ১৭ রানের ইনিংস খেলে আশ্বিনের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেছেন এডওয়ার্ড।