শুরুটা খারাপ হয়নি সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ আগস্ট রিও অলিম্পিক-যাত্রার আগে সিদ্দিকুর রহমান এখন খেলছেন থাইল্যান্ডের কিংস কাপে। তাঁর জন্য এটি অলিম্পিকের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। তবে পাতায়ার ফিনিক্স গোল্ড গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে কাল শুরু হওয়া এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে শুরুটা খারাপ করেননি বাংলাদেশের সেরা গলফার। প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে ১৩ জনের সঙ্গে যৌথভাবে ১৯তম স্থানে রয়েছেন। সিদ্দিকুর প্রথম রাউন্ডে তিনটি বার্ডি ও একটি বগি করেছেন। পারের চেয়ে সাত শট কম খেলে সবার ওপরে থাইল্যান্ডের সত্য সুপুপ্রেমা।