শুরুটা ধরে রাখতে পারেনি 'এ' দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ২০ রানে তুলে নিয়েছিল ২ উইকেট৷ তবে বিপর্যয় সামলে নিয়েছে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের সাগিকর হাইপারফরম্যান্স সেন্টার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেটে তারা করেছে ২৩১ রান৷

কেনসিংটন ওভালে সফরের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি খেলছে বাংলাদেশ ‘এ’ দল। কাল প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নামে সাগিকর হাইপারফরম্যান্স সেন্টার৷ দলীয় ১১ রানে ওপেনার ওয়াল্টনকে তাইজুলের ক্যাচ বানান পেসার রবিউল। ২০ রানের সময় শুভাগতর বলে মার্শাল আইয়ুবের হাতে ক্যাচ দেন ফুদাদিন।