শুরুটা ভালো হয়নি বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিতর শুরুটা ভালোভাবে করতে পারল না বাংলাদেশ। আজ প্রথম দিন শেষে দাত্র ২ উইকেটের বিনিময়ে ২৬৪ রান সংগ্রহ করে শক্ত অবস্থান তৈরি করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। ৮৮ রান করে অপরাজিত আছেন হ্যামিল্টন মাসাকাদজা।টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। উদ্দেশ্য ছিল খুব দ্রুতই তাদের দু-তিনটি উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেওয়া। কিন্তু, উদ্বোধনী জুটিতেই ১০২ রান সংগ্রহ করে সাকিবের সেই উদ্দেশ্য সফল হতে দেন নি দুই জিম্বাবুইয়ান ওপেনার টিনো মায়োউ ও ভুসি সিবান্দা। দিনের ৩০ তম ওভারে এসে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন রুবেল হোসেন। তাঁর একটি বাইরের বল কাট করতে গিয়ে সুইপার কাভারে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন অভিষিক্ত মায়োউ। টেস্ট অভিষেকেই ফিফটিটা পেতে গিয়েও পাওয়া হলো না তাঁর। মায়োউ ৪৩ রানে আউট হলেও অপর ওপেনার সিবান্দা কিন্তু ঠিকই নিজের ফিফটিটা তুলে নিয়েছেন। ৭৮ রানের মাথায় তার উইকেটটা তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন রুবেল। কিন্তু তৃতীয় উইকেটে আবার ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে চাপের মুখে ফেলে দিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। ৮৮ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মাসাকাদজা। ৪০ রান করে অপরাজিত আছেন টেলর।বাংলাদেশের পক্ষে বোলিং আক্রমণ শুরু করেছিলেন শফিউল ও রবিউল। এঁদের মধ্যে শফিউল ১৭ ওভারে ৩০ রান দিয়ে জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের ওপর কিছুটা আধিপত্য ধরে রেখেছিলেন। কিন্তু রবিউল ও রুবেল সেই চাপ ধরে রাখতে পারেননি। রুবেল তাও দুইটি উইকেট পেয়েছেন। তবে রবিউলের উইকেট খরা কিন্তু থেকেই গেছে।