শুরুটা ভালো হয়নি সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টটা দিল্লিতে বলেই হয়তো স্বপ্ন দেখার সাহস পাচ্ছেন সিদ্দিকুর রহমান। দেশসেরা গলফার এই দিল্লিতেই গত বছর হিরো ইন্ডিয়ান ওপেন জিতেছিলেন। এবার খেলছেন প্যানাসনিক ওপেনে। প্রায় পাঁচ মাস পিঠের ব্যথায় ভোগা সিদ্দিকুর এবার পুরো ফিট হয়েই গেছেন দিল্লি। যদিও কাল টুর্নামেন্টের প্রথম রাউন্ডটা মনের মতো হয়নি তাঁর। বরং স্বদেশি জামাল হোসেন ভূঁইয়া অনেকটা ভালো শুরুই করেছেন। পারের চেয়ে ৪ শট কম খেলে যুগ্মভাবে দুইয়ে আছেন জামাল। সিদ্দিকুর ৬টি বার্ডি, ২টি বগি ও ১টি ডাবল বগি করে ১৪তম স্থানে।