শুরুটা ভালো হয়নি সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে দিল্লিতে হিরো ইন্ডিয়া ওপেন গলফে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিদ্দিকুর রহমান। তবে এবার প্রথম দিনের সিদ্দিকুর যেন অচেনা। পারের চেয়ে তিন শট বেশি খেলে যৌথভাবে আছেন ৮৭তম স্থানে। কাল তিনটি বার্ডি করলেও দুটি বগি ও দুটি ডাবল বগি করে পিছিয়েছেন সিদ্দিকুর। সাড়ে ১৭ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের শীর্ষে ইংল্যান্ডের ডেভিড হোরসি (-৫)।