শুরুটা ভালো হলো না সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১০ জুলাই মালয়েশিয়ারই আমন্ত্রণমূলক নেগেরি সেমবেলান মাস্টার্স গলফে চ্যাম্পিয়ন হয়েছেন সিদ্দিকুর রহমান। কাল মালয়েশিয়াতেই শুরু হওয়া এশিয়ান ট্যুরের সেলাঙ্গর মাস্টার্সে অবশ্য শুরুটা ভালো হলো না বাংলাদেশের গলফারের। সেলাঙ্গর মাস্টার্সের প্রথম দিন শেষে পারের চেয়ে ৪ শট কম খেলে আটজনের সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে সিদ্দিকুর। তাঁর লেগেছে ৬৮ শট। পারের চেয়ে ১০ শট কম খেলে ফিনল্যান্ডের ইয়োনাস গ্রানবার্গ সবার ওপরে থেকে শেষ করেছেন প্রথম রাউন্ড।