শুরুটা ভালো হয়নি সিদ্দিকুরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকং ওপেনের প্রথম দিনটা বেশ খারাপই গেল সিদ্দিকুর রহমানের। কাল তিনি বগি করেছেন ৭টি। ফলে পারের চেয়ে ৫ শট বেশি খেলে দিন শেষ করে ১০৬ নম্বরে আছেন বাংলাদেশের সেরা গলফার। যৌথভাবে শীর্ষে আছেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় ররি ম্যাকইলরয়, ডেভিড হোরসি ও আলভেরো কুইরোজ। এই তিনজন খেলেছেন পারের চেয়ে ৬ শট কম। ওয়েবসাইট।