শুরুটা ভালো হয়নি সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদক  এশিয়ান ট্যুরের শুরুটা ভালো হলো না গলফার সিদ্দিকুর রহমানের। ইয়াঙ্গুনের রয়্যাল মিনগালারদন গলফ কোর্সে কাল শুরু হওয়া মিয়ানমার ওপেনের প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেছেন বাংলাদেশের সেরা গলফার। আরেক বাংলাদেশি জামাল হোসেন খেলেছেন পারের চেয়ে দুই শট বেশি। পারের চেয়ে আট শট কম খেলে সবার ওপরে আছেন থাইল্যান্ডের চাপচাই নিরাত।