শুরুতে সেঞ্চুরি ও ফিফটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট অভিষেকেই সেঞ্চুরি। আর ওয়ানডের সূচনা করলেন ফিফটি দিয়ে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান আড্রিয়ান বারাথের কীর্তি এটা। টেস্ট আর ওয়ানডে, দুটোতেই সেঞ্চুরি দিয়ে শুরুর ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে নেই একটিও। তবে বারাথের আগে আরও দুজনের আছে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের অভিষেকে সেঞ্চুরি ও ফিফটির কীর্তি। ভারতের প্রাভিন আমরে আর দক্ষিণ আফ্রিকার কেপলার ওয়েসেলস। জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ও ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স করেছেন এর ঠিক উল্টোটা—ওয়ানডেতে সেঞ্চুরি আর টেস্টে ফিফটি দিয়ে শুভসূচনা। নিউজিল্যান্ডের স্কট স্টাইরিসের কীর্তিটা আরেকটু ব্যতিক্রম। টেস্ট সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে ফিফটি দিয়ে শুরু তাঁর। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং এর চেয়ে বড় কীর্তির কাছে গিয়ে ফিরে এসেছেন। টেস্ট অভিষেকে ৯২ এবং ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে ৯০ রান করেছিলেন তিনি।