শুরুতেই উইকেট, তারপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেরিতে হলেও অভিষেকটা দারুণ হলো তানভির আহমেদের। তৃতীয় বলেই প্রথম আন্তর্জাতিক উইকেট পাওয়া এই পেসারের শুরুটা হতে পারত আরও ভালো। প্রথম বলেই উইকেট নিতে পারলে তো ঠাঁই পেতেন টেস্ট ইতিহাসের ১৩ জনের ছোট্ট ক্লাবে। টেস্ট অভিষেকের প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি আছে এই ১৩ জনেরই। অবশ্য এই সুযোগ হাতছাড়া করায় দুঃখের চেয়ে স্বস্তিই বেশি পেতে পারেন তানভির। এই ১৩ জনের ১১ জনই যে এমন শুরুর পরও ক্যারিয়ারে সুবিধা করতে পারেননি। ব্যতিক্রম দুজন মরিস টেট (৩৯ টেস্টে ১৫৫) এবং ইন্তিখাব আলম (৪৭ টেস্টে ১২৫ উইকেট)। অন্যদের রেকর্ড দেখুন—আর্থার কনিংহাম (২ উইকেট), বিল ব্র্যাডলি (৬), টেড আরনল্ড (৩১), জর্জ ম্যাকাউলে (২৪), ম্যাট হেনডারসন (২), ডেনিস স্মিথ (১), টাইরেল জনসন (৩), ডিক হাওয়ার্থ (১৯), রিচার্ড ইলিংওয়ার্থ (১৯), নিলেশ কুলকার্নি (২) এবং চামিলা গামাগে (৫ উইকেট)। মোহাম্মদ আশরাফুল ছিলেন গামাগের প্রথম শিকার।